• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রামগতিতে রিয়াজ ক্লথ স্টোরে সুলভ মূল্যে মিলছে নারী-পুরুষের বিভিন্ন পোশাক ও কাপড় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সাগর-নদীতে ফিরছেন জেলেরা উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে গ্যাস নির্গমন, ২০০ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ এক মুসলিমই ইসরাইল কাঁপিয়ে দিলেন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তাহসিফের মৃ’ত্যু’র ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই পশ্চিমবঙ্গে গরু জ’বা’ই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে নেতানিয়াহুর দল

ছাত্রলীগের কমিটিতে ‘ছাত্রদল নেতা’, তিনজনের পদত্যাগ

Reporter Name / ১১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

ঢাকা উত্তর মহানগরের ছাত্রলীগের মোহাম্মদপুর থানা কমিটি ঘোষণা আর তিন নেতার পদত্যাগ-দুটোই ঘটল প্রায় একই সময়ে।

যাকে আট সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে, রাজনীতিতে তার যথেষ্ট অভিজ্ঞতা না থাকা আর সাধারণ সম্পাদকের ছাত্রদল সম্পৃক্ততার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ আট সদস্যের মোহাম্মদ থানা কমিটির ঘোষণা দেন সোমবার রাতে। আর কয়েক ঘণ্টা পরই পদত্যাগ করেন নতুন কমিটির সহসভাপতি শাকিল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক অনিক ও সাংগঠনিক সম্পাদক প্রতীক হাসান শুভ।

এক বছরের জন্য অনুমোদিত কমিটির তিনজন সরে দাঁড়ানো নিয়ে সংগঠনের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।