
মো: ইমরান আলী,স্টাফ রিপোটার (নীলফামারী):
নীলফামারীর ডিমলা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচার ঘুষির আঘাত ভাতিজা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ৯.৩০ মিনিটে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া( ভাটিয়াপাড়া) গ্রামের ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাহিনুর রহমান (৪০) তিনি উত্তর তিতপাড়া গ্রামের ফজলুল হকের দ্বিতিয় পুত্র।
পারিবারিক সূত্রে আমরা জানতে পারি, ফজলুল হকও তার ভাই মোকলেসুর রহমান এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে জমির সীমানা আইল কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মৌখিক বিরোধের সময় চাচা মোকলেসুর রহমান বুকের বা-পাশে কিল ঘুষি মারিলে শাহিনুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ডিমলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্হা বেগতিক দেখে হাসপাতাল কতৃপক্ষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।তৎক্ষনাৎ রংপুর মেডিকেল কলেজ নেওয়ার পথে শাহিনুর রহমান মৃত্যুর কোলে ঢলে পরে তার ভাই মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে ঐ এম্বুলেন্স যোগে তাকে বাড়িতে নিয়ে আসে।
ঘটনার পর থেকে মোকলেসুর রহমান ও তার পরিবার গা ঢাকা দিয়েছেন
শাহিনুর রহমানের ভাই আমাদের জানান হত্যা মামলার প্রস্তুতি চলছে।
আমরা সঠিক তদন্তের মাধ্যমে আমার ভাইয়ের সঠিক বিচার দাবি করছি