মোঃ খাইরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপের ১০৪তম মানবিক কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদের হলরুমে অসুস্থ ফজলু মিয়ার চিকিৎসার জন্য আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। স্বচ্ছতা গ্রুপের সদস্য ইয়াকুব আলীর প্রস্তাবের ভিত্তিতে মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের বাসিন্দা ফজলু মিয়াকে এ সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিডনি জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ ফজলু মিয়া চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক সংকটের কারণে তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়লে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় স্বচ্ছতা গ্রুপ।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল আনোয়ারুল হক মির্জা, জাহিদুর রহমান, রফিকুল ইসলাম, আলা উদ্দিন, বিএনপি নেতা জমশেদ আলী, কফিল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি শফিকুল ইসলাম ডালিম, শেখ ইমন আহমেদ এবং ক্যাশিয়ার হামিদুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে অনলাইন মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।