মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
রামগতি খানকায়ে সালামবাদ শরীফের বয়োজ্যেষ্ঠ মুরিদ মোঃ মোস্তফা ভাইয়ের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া Jamila Mansur Women’s Dakhil Madrasa Holds Grand Doa Mahfil, Farewell and Annual Prize Distribution 2026 Al Mansur Orphanage Honors Hifz Graduates with Grand Ceremony in Lakshmipur জামিলা মানসূর মহিলা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থী (২০২৬) দোয়া এবং বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী সম্পন্ন আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা: পাগড়ী ও সম্মাননা বিতরণে আবেগঘন পরিবেশ স্টিয়ারিংয়েই থেমে গেল জীবন: বিয়ের পাঁচ মাসেই তরুণ অটোরিকশা চালকের মৃত্যু লক্ষ্মীপুরে জামিলা মানসুর মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাধবপুরে ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন বালিয়াকান্দীর জামালপুরে ন্যায্যমূল্যে তেল বিক্রি, দীর্ঘ লাইনে কৃষকদের ভোগান্তি অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত

রামগতি খানকায়ে সালামবাদ শরীফের বয়োজ্যেষ্ঠ মুরিদ মোঃ মোস্তফা ভাইয়ের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া আধ্যাত্মিক জীবনের নিবেদিতপ্রাণ অনুসারীর মৃত্যুতে মুরিদান ও এলাকাবাসীর গভীর শোক প্রকাশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৬.১১ অপরাহ্ণ
  • ৬৮ বার

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-

লক্ষ্মীপুরের রামগতি খানকায়ে সালামবাদ শরীফের পীর সাহেব হুজুর কেবলা (মাঃজিঃআঃ)-এর বয়োজ্যেষ্ঠ ও নিবেদিতপ্রাণ মুরিদ, বাটির টেক চৌরাস্তা নিবাসী মোঃ মোস্তফা ভাই আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার ইন্তেকালের সংবাদে পরিবার, মুরিদান ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক জীবন ও খানকার খেদমতে নিবেদিত ছিলেন এবং প্রিয় পীর সাহেবের একজন বিশ্বস্ত অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
মোঃ মোস্তফা ভাইয়ের মৃত্যুতে ধর্মীয় অঙ্গনসহ এলাকাজুড়ে শোক ও সমবেদনার আবহ বিরাজ করছে। স্থানীয় মুরিদ ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, তিনি ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও বিনয়ী মানুষ, যিনি সবসময় ইবাদত-বন্দেগি ও আধ্যাত্মিক পথচলায় অটল ছিলেন।
এলাকাবাসী মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, তিনি আমাদের প্রিয় রাহবারের আরেকটি নক্ষত্র ছিলেন, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি—তিনি যেন মরহুম মোঃ মোস্তফা ভাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
আমিন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com