মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামী গবেষক ও কলামিস্টঃ-
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভাধীন ঐতিহ্যবাহী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা পরিদর্শন করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় তিনি মাদ্রাসাটি পরিদর্শনে আসেন। এ সময় মাদ্রাসার পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দীন আল-কাদেরী।
পরিদর্শনকালে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম সম্পাদক মাওলানা মোহাম্মদ সরোয়ার আলম, হেফজখানার পরিচালক হাফেজ ইয়ার মোহাম্মদসহ মাদ্রাসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।