পেশাগত দক্ষতা, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় গণমাধ্যম ‘দৈনিক সংবাদ উন্মোচন’-এর হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি মোঃ নাজমুল হুদা-কে পদোন্নতি দিয়ে লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ ২৭ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃপক্ষের এক অফিস আদেশে তাকে এই নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।
মোঃ নাজমুল হুদার এই পদোন্নতিতে দৈনিক সংবাদ উন্মোচন-এর মাননীয় সম্পাদক ও প্রকাশক এক শুভেচ্ছা বার্তায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সম্পাদক মহোদয় আশা প্রকাশ করেন যে, নতুন দায়িত্বে তিনি আরও নিষ্ঠা, সততা ও সাহসিকতার সাথে কাজ করবেন এবং লালমনিরহাট জেলার সামগ্রিক উন্নয়ন ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে পত্রিকায় তুলে ধরবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ নাজমুল হুদা বলেন, “নতুন এই দায়িত্ব আমার কাজের পরিধি ও জবাবদিহিতা আরও বাড়িয়ে দিল। কর্তৃপক্ষের এই বিশ্বাসের মর্যাদা আমি ধরে রাখার চেষ্টা করব। আমি যেন পূর্বের ন্যায় সততা ও নিষ্ঠার সাথে লালমনিরহাট জেলার সাধারণ মানুষের সুখ-দুঃখ এবং বস্তুনিষ্ঠ সংবাদ দেশবাসীর সামনে তুলে ধরতে পারি, সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এদিকে মোঃ নাজমুল হুদা লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় হাতীবান্ধা ও লালমনিরহাটের স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীসমাজ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি আরও দক্ষতার সাথে কাজ করবেন এবং লালমনিরহাট জেলার নানাবিধ সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরে এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন।