• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
জান্নাতুল বাকী: ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় ও মুসলিম ঐতিহ্যের স্মৃতি ইতালিতে একের পর এক কমিশন পজিটিভ! আশার আলো দেখছেন বাংলাদেশীরা আহলে সুন্নত ওয়াল জামায়াতের দৃষ্টিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য প্রবাসের স্বপ্ন ভেঙে দুই কফিনে ফিরলেন দুই ভাই মিরপুর কলেজের দেয়াল ধসে একজনের মৃত্যু, আহত অন্তত ৭ নতুন স্বপ্নের পথে আলজেব্রোস’২৫: নোয়াখালী সরকারি কলেজের গণিত বিভাগের বিদায়ের অনন্য এক অধ্যায়ের সমাপ্তি প্রথমবারের মতো ফিল্ডস মেডেলে ভূষিত দুই চীনা গণিতবিদ রামগতি পৌরসভার উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও নাগরিক সেবা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালী সরকারি কলেজে গণিত বিভাগের তিন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ইতালিতে ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট ব্যবস্থা: প্রবাসী কর্মীদের জন্য নতুন যুগের সূচনা

কালিহাতীতে মেঘাখালি ব্রিজের পর সড়ক যেন মৃত্যুফাঁদ, চরম ঝুঁকিতে চালক ও পথচারীরা

বিপ্লব সরকার, টাঙ্গাইল : / ৩৪৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

টাঙ্গাইলের কালিহাতী থেকে বড়চাওনা যাওয়ার আঞ্চলিক সড়কটির মেঘাখালি ব্রিজের পরবর্তী অংশের রাস্তাটি এখন জনসাধারণের জন্য চরম এক ভোগান্তি ও আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং ড্রেনেজ ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে রাস্তাটি বিপজ্জনকভাবে ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা, পথচারী এবং চালকেরা।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। সম্প্রতি রাস্তাটির মেঘাখালি ব্রিজের কাছাকাছি অংশ মারাত্মকভাবে ভেঙে গেছে। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে রাস্তা আরও বেহাল রূপ নেয়। এর ওপর দিয়ে প্রতিনিয়ত ভারী ট্রাক চলাচল করায় গর্তগুলো দিন দিন আরও বড় ও বিপজ্জনক হয়ে উঠছে।

​বর্তমানে এই সড়কে সিএনজি, অটোরিকশাসহ হালকা যানবাহন যাতায়াতের অবস্থা অত্যন্ত ভয়াবহ। প্রতিনিয়ত গাড়ি বিকল হওয়া কিংবা উল্টে যাওয়ার মতো ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা।

​স্থানীয় সচেতন মহল জানান, “রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। ভারী ট্রাক চলাচলের কারণে গর্তগুলো দিন দিন গভীর হচ্ছে। আমরা সাধারণ মানুষ চরম আতঙ্কে আছি। বড় কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই রাস্তাটি দ্রুত সংস্কার করা জরুরি।”

​এলাকাবাসীর দাবি, জনসাধারণের ভোগান্তি লাঘব এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কালিহাতী উপজেলা প্রশাসন ও এলজিইডিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই সড়কটি পরিদর্শন করেন এবং জরুরি ভিত্তিতে স্থায়ী সংস্কারের উদ্যোগ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা