• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতীবান্ধায় যুবকের মৃত্যু নীরবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে সাতক্ষীরার ‘জামেয়া কাদেরিয়া তাহেরিয়া মাদ্রাসা’ আলেকজান্ডার কামিল মাদ্রাসার প্রতিনিধি দলের সঙ্গে এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজানের সৌজন্য সাক্ষাৎ উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে অভিভাবক সমাবেশ লক্ষ্মীপুরে ধারণ করা ‘ইত্যাদি’ প্রচার আজ রাতে ইসলামিক সঙ্গীতশিল্পী সুলতানা হোসেন মীমের জন্মদিনে শুভেচ্ছা ও দোয়ার জোয়ার রামগতিতে আজ খানকায়ে ছালাম আবাদ শরীফে বিশাল জিকির ও তালিমের মাহফিল নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, প্রতিদিন ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা মিরসরাইয়ে উপজেলা যুব কর্মকর্তার সৌজন্য পরিদর্শনে দীপ্ত যুব ফাউন্ডেশন জান্নাতুল বাকী: ইতিহাসের বেদনাবিধুর অধ্যায় ও মুসলিম ঐতিহ্যের স্মৃতি

পরলোকগত কীর্তনীয়া বাবুল মোহন্তের ভোজ্য দান অনুষ্ঠান অনুষ্ঠিত

বিপ্লব সরকার, টাঙ্গাইল : / ২৯৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

পরলোকগত কীর্তনীয়া গোসাই বাবুল মোহন্তের ভোজ্য দান অনুষ্ঠান আজ টাঙ্গাইলের ব্রহ্মচারী পাগল রামগোপাল আশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, বগুড়ার মোকামতলা নিবাসী কীর্তনীয়া বাবুল মোহন্ত স্ট্রোকজনিত অসুস্থতায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর প্রয়াণে শোকাহত অসংখ্য শিষ্য ও ভক্ত টাঙ্গাইলের কালিহাতি এলাকায় অবস্থান করছেন। পরলোকগত আত্মার শান্তি কামনায় এই ভোজ্য দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সূর্যকান্ত সরকার ও তাঁর সহধর্মিণী গীতা রানী সরকার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিপ্লব সরকার ও তাঁর সহধর্মিণী কাকলি সরকার, আরতি ভৌমিক, রতন চন্দ্র দাস, রেখা দাস, অঞ্জলি দাস, পারুল দাসসহ অসংখ্য শিষ্য ও ভক্তবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রহ্মচারী পাগল রামগোপাল আশ্রমের প্রধান পুরোহিত উৎপলেন্দু কৃষ্ণ দাস। সংগীত পরিবেশনায় ছিলেন লিটন ভৌমিক (পাকুটিয়া), তীর্থ আর্য, প্রেম আর্য, অমৃত দত্ত ও লোকনাথ মণ্ডল।

অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা