• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সাগর-নদীতে ফিরছেন জেলেরা উখিয়ার ইনানীতে নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে গ্যাস নির্গমন, ২০০ মিটারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ এক মুসলিমই ইসরাইল কাঁপিয়ে দিলেন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন জামায়াতের নায়েবে আমির ডা. তাহের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তাহসিফের মৃ’ত্যু’র ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই পশ্চিমবঙ্গে গরু জ’বা’ই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা হারানোর মুখে নেতানিয়াহুর দল আজ বিশ্ব লেমুর দিবস

নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:- / ১২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-

আহলে সুন্নাত ওয়াল জামাআত নোয়াখালী জেলা শাখার নবগঠিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) নোয়াখালী জেলা প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি শাহ সুফি সৈয়দ মোদাচ্ছের হোসাইন মাসুক চিশতী (মা.)-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সচিব আল্লামা সাদেকুর রহমান খান।
সভায় আরও বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাআত নোয়াখালী জেলা নবগঠিত কমিটির উপদেষ্টা ও সাবেক সফল সভাপতি আল্লামা অধ্যক্ষ শামসুদ্দোহা, সহসভাপতি আল্লামা মুফতি আবদুল আলিম আল কাদেরী, সাধারণ সম্পাদক হাজী মো. দেলোয়ার হোসেন নয়ন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির জেলা সভাপতি অ্যাডভোকেট মিরাজ উদ্দিন জুয়েল, নোয়াখালী শহরে প্রতিষ্ঠিত চিশতীয়া খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা মো. নুরুল ইসলাম টংকু, বায়তুশ সাইফ ইসলামি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান জিহাদী, দাওরায়ে হাদিসের শিক্ষক মাওলানা মো. হারুনুর রশীদ, হাজী জসিম উদ্দিন, মো. ইসমাইল হোসেন সিরাজী, হেলাল উদ্দিন আল কাদেরী, পীরজাদা আলা উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় নাতে রাসুল (দ.) পরিবেশন করেন শায়ের সওরভ হোসেন আশিকী। ফটোসেশনে দায়িত্ব পালন করেন মো. সামিউল ইসলাম আজিম চিশতী।
মতবিনিময় সভায় নোয়াখালী জেলার নয়টি উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সাদেকুর রহমান খান বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী নোয়াখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে সুন্নি মতাদর্শ প্রচার এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে মিলাদ, কিয়াম ও মোনাজাতের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাআত নোয়াখালী জেলা শাখার নবগঠিত কমিটির মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা