হাফেজ মোঃ মাহামুদের রহমান (রাহীম), শিক্ষানবিশঃ-
ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর চন্ডিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেম্বার ও সমাজসেবক জামাল উদ্দিন।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এম আনোয়ারুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ ও সহকারী সুপার মাওলানা আনোয়ার হোসেন। এ সময় মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৫ সালের ইবতেদায়ি সরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থী সুমাইয়া ইনতাফিয়া রুবামা ও তাঁর মায়ের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি।
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের পাশাপাশি ভালো ফলাফলে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।