মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:-
লক্ষ্মীপুরের রামগতিতে ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস) আয়োজিত জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) উপজেলার বিবির হাট রশিদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চৌধুরী বাজার আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে স্কুলের প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হন। পরীক্ষা শুরুর আগে প্রধান শিক্ষকের নেতৃত্বে শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের নিয়ে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
‘মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠুক আগামীর প্রজন্ম’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক মূল্যবোধ গঠনে উৎসাহিত করার প্রত্যাশা করছে আয়োজক প্রতিষ্ঠান।
এদিকে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আন্তরিক দোয়া ও শুভকামনা জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানিয়েছে ইসলামিক এডুকেশন সোসাইটি।