• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

সাঁতার প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলা চ্যাম্পিয়ন চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৯৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ঐতিহ্যবাহী চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় মেয়েদের ১০০ ও ২০০ মিটার মুক্ত সাঁতার, বুক সাঁতার ও চিত সাঁতার এবং ছেলেদের চিত সাঁতার ইভেন্টে অংশ নিয়ে লক্ষ্মীপুর জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি।
সম্প্রতি লক্ষ্মীপুরে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ৫৩তম গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব ইভেন্টে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। তাদের এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চর আফজল আজাদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মানজুর আহমেদ। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাঁতার প্রতিযোগিতায় শিক্ষার্থীদের এ অর্জন বিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা