কাউছার হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের একনিষ্ঠ খাদেম ও শীর্ষস্থানীয় নেতা বিশিষ্ট আলেমেদীন মাওলানা সাদেক ফারুকী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ইসলামী ছাত্রসেনা, লক্ষ্মীপুর জেলা।
মাওলানা সাদেক ফারুকী (রহ.)-এর ইন্তেকালের সংবাদে স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও তাঁর গুণগ্রাহীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশের পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
ইসলামী ছাত্রসেনা, লক্ষ্মীপুর জেলা এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে। শোকবার্তায় বলা হয়, মাওলানা সাদেক ফারুকী (রহ.) ছিলেন রামগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের একজন একনিষ্ঠ খাদেম ও শীর্ষস্থানীয় নেতা। তাঁর ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়।
শোকবার্তায় আরও বলা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম মাওলানা সাদেক ফারুকী (রহ.)-কে ক্ষমা করে তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এ অপূরণীয় শোক ধৈর্য ও সবরের সঙ্গে সহ্য করার তাওফিক দান করুন।
ইসলামী ছাত্রসেনা, লক্ষ্মীপুর জেলা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
শোকান্তে—
ইসলামী ছাত্রসেনা, লক্ষ্মীপুর জেলা।