মোঃ ইয়াছিন আরাফাত, বিশেষ প্রতিনিধিঃ-
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীকে বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এ ঘটনায় তিনি অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহিবুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও তিনি নিরাপদে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মহিবুল্লাহ বাবুনগরী হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২১ সালের আগস্টে কেন্দ্রীয় কমিটির সভায় তাকে সংগঠনটির পূর্ণাঙ্গ আমির নির্বাচিত করা হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে তিনি অক্ষত থাকায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।