মোঃ রিয়াজ উদ্দিন, সুবর্ণচর ( নোয়াখালী) প্রতিনিধিঃ-
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে ইসমাইল মেম্বারের নাম প্রচার করা হয়েছে।
এ উপলক্ষে ওয়ার্ডের সম্মানিত ভোটারদের প্রতি তিনি সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রার্থী হিসেবে তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ ও গণসংযোগ করছেন বলে জানানো হয়েছে।