শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
Title :
Jamirtoli Darus Sunnah Madrasa Hosts Dua and Guidance Programme for 2026 Dakhil Candidates দাখিল পরীক্ষার্থী-২০২৬ উপলক্ষে জামিরতলী দারুসসুন্নাহ মাদ্রাসায় নসিহত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Al Mansur Orphanage to Host Prestigious Hifz Completion Award Ceremony on April 18 হাটহাজারীর জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় ভর্তি কার্যক্রম চলমান, আইডি কার্ড বিতরণ সম্পন্ন আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পাগড়ী বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন দেলোয়ার হোসেন জামিরতলী দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ গোলাম সারওয়ারের ইন্তেকাল কুষ্টিয়ায় আস্তানায় হামলা: পীরকে পিটিয়ে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগ বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবিতে ঢাকায় ইসলামী ফ্রন্টের বিক্ষোভ চট্টগ্রামে ইসলামী ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ: ৬ দফা

আল মানসুর এতিমখানায় হিফজ সমাপনী শিক্ষার্থীদের ক্রেস্ট ও পাগড়ী বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫.২৯ অপরাহ্ণ
  • ১০১ বার

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-

মরহুম হাফেজ নেছারুদ্দিন আহমদ (রহ.) প্রতিষ্ঠিত এবং শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ পরিচালিত আল মানসুর এতিমখানার নিয়ন্ত্রাধীন হিফজ মাদ্রাসার হিফজ সমাপনী ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আগামী ১৮ এপ্রিল ২০২৬, শনিবার সকাল ৯টা থেকে অত্র জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে হিফজ সমাপনী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, পাগড়ী ও হিজাব বিতরণ করা হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
জনাব নাজমুস সা’দাত আহমেদ (চেয়ারম্যান), শাহ্ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ ও অরফান্স শেল্টার ফাউন্ডেশন, ইউকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—
জনাব সেলিম উদ্দিন নিজামী (বিশিষ্ট সাংবাদিক ও ভাইস-চেয়ারম্যান, শাহ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ); জনাব মোঃ মামুনুর রশীদ (সহকারী অধ্যাপক, জিল্লুর রহিম কলেজ ও সেক্রেটারি, আল মানসুর এতিমখানা); মুফতি সাইয়্যেদ আবদুছ ছালাম (নির্বাহী সদস্য, শাহ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ ও সভাপতি, মুসলিম উম্মাহ বাংলাদেশ) এবং জনাব আনোয়ার এলাহী (চেয়ারম্যান, ইনসাফ মেডিকেল সেন্টার, হাজিরপাড়া)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আল মানসুর এতিমখানার সভাপতি ও সাবেক অধ্যক্ষ, জামিরতলী দারুস সুন্নাহ ইসলামিয়া (সিনিয়র) আলিম মাদ্রাসা।
সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোঃ আবদুল ওদুদ পাটওয়ারী, সেক্রেটারি, শাহ ওয়ালী উল্লাহ ইসলামিক সেন্টার বাংলাদেশ ও সুপার, আল মানসুর এতিমখানা।
উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজন করছে আল মানসুর এতিমখানা, রতনেরখিল, চরচামিতা, চন্দ্রগঞ্জ, সদর, লক্ষ্মীপুর।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

Footer Widget

Footer Widget

২০২৬ © দৈনিক সংবাদ উন্মোচন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

Design by Raytahost.com