• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

একাদশ শ্রেণির ভর্তি-ইচ্ছুকদের সহায়তায় কলেজ ছাত্রদলের হেল্প ডেস্ক

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ১৩৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহযোগিতায় ভর্তি সহায়তা হেল্প ডেস্ক পরিচালনা করেছে আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদল।
২০ সেপ্টেম্বর ২০২৬, রোববার সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত ফরম পূরণে সহযোগিতা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বোতলজাত পানি, কলম, স্যালাইন, চকলেটসহ প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতার ব্যবস্থা রাখা হয়।
ভর্তি কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের ব্যাংকে যাতায়াতের সুবিধার্থে বিনামূল্যে তিনটি রিকশা ও পাঁচটি মোটরসাইকেল সার্ভিসের ব্যবস্থাও করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ভর্তি কার্যক্রমকে শিক্ষার্থীদের জন্য সহজ, স্বাচ্ছন্দ্যময় ও ঝামেলামুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নির্দেশনা এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপির সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয় বলে আয়োজকেরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন আ স ম আব্দুর রব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম নয়ন, সদস্য সচিব মো. ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাম্মাদুর রহমান পারবেজ খান ও মো. আব্বাস উদ্দিন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তাবাসসুম ইসলাম ছেদমী ও তাসফিয়া জাহান।
এ ছাড়া কলেজ ছাত্রদলের সদস্য নাবিলা ও ফারহান হোসেন সিহাব, দ্বাদশ শ্রেণির ছাত্রদলের সভাপতি শুভ হাওলাদার, একাদশ শ্রেণির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, হালিম, হাসান, জুনায়েদসহ ছাত্রদলের নেতাকর্মীরা হেল্প ডেস্কের কার্যক্রমে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা