মোঃ রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশঃ-
পীরানে পীর, মাহবুবে সুবহানী ও কুতুবে রব্বানী হজরত শায়খ আবদুল কাদির জিলানী (রহ.)-এর স্মরণে দেশব্যাপী তিন দিনব্যাপী বিশেষ কাফেলা সফরের আয়োজন করেছে দাওয়াতে ইসলামী।
ইনশাআল্লাহ, এ সফরের মাধ্যমে আশিকানে রাসূলদের সঙ্গে দ্বীনি শিক্ষার প্রসার, ইলমে দ্বীন অর্জন এবং গাউসে পাক (রহ.)-এর ফয়েজ ও বরকত লাভের নিয়তে ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দ্বীনি জ্ঞান অর্জন ও ইসলামী মূল্যবোধ চর্চার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আগ্রহীদের কাফেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। এ সফরে আশিকানে রাসূলদের সঙ্গে যুক্ত হয়ে দ্বীনি পরিবেশে সময় কাটানোর আহ্বান জানানো হয়েছে।
কাফেলা সফরে অংশগ্রহণ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে—
০১৮০৪-৮৭১৩১১, ০১৭৫৬-৪৫২৮২৮।
আয়োজনে: কাফেলা বিভাগ, দাওয়াতে ইসলামী।