হযরত মাওলানা মুফতি ক্বারী মোহাম্মদ মঈন উদ্দিন আলম গাজী,
ইসলামিক গবেষক ও কলামিস্ট :-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী ছতুরা দরবার শরীফে কুদওয়াতুহ ছালেকীন, জুবদাতুল আরেফীন, কুতুবুল ইরশাদ, আলহাজ্ব শাহছুফী প্রফেসর হযরত মাওলানা আবদুল খালেক (রহ.)-এর ৭০তম ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
আগামী ৭ জানুয়ারি ২০২৭, বৃহস্পতিবার, ছতুরা দরবার শরীফে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাদ জোহর থেকে শুক্রবার ফজর পর্যন্ত মাহফিলের কার্যক্রম চলবে।
মাহফিলে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মাহফিলে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, জিকির-আজকার, ওয়াজ-নসিহত ও ইছালে ছওয়াবের বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মাহফিল শেষে ফজরের নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে মরহুম আলহাজ্ব শাহছুফী প্রফেসর হযরত মাওলানা আবদুল খালেক (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাহফিলে মহিলাদের উপস্থিতি সম্পূর্ণ নিষেধ। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে ছতুরা দরবার শরীফে উপস্থিত হয়ে মাহফিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।