আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোঃ জাহাঙ্গীর আলম , ইসলামিক লেখক ও গবেষকঃ-
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ময়মনসিংহের শম্ভুগঞ্জে অবস্থিত দারুল ইছলাহ্ ছাইফুলিয়া মডেল মাদ্রাসায় ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজদাহমের তাৎপর্য ও ইসলামী মূল্যবোধ সম্পর্কে আলোচনা শোনেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।