• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

কুমিল্লা তরুণ ওলামা ফোরামের কমিটি গঠন, সভাপতি গোলাম রাব্বানী কাসেমী, সম্পাদক মহিউদ্দিন

মোঃ শাকিল, রিপোর্টার,(চট্টগ্রাম বিভাগ):- / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শাকিল, রিপোর্টার,(চট্টগ্রাম বিভাগ):-

কুমিল্লায় তরুণ আলেম-ওলামাদের সমন্বয়ে ‘কুমিল্লা তরুণ ওলামা ফোরাম’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুফতি গোলাম রাব্বানী কাসেমীকে সভাপতি, মাওলানা মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুল কাদেরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর রাজগঞ্জ হিলটন টাওয়ারের ক্যাপসিকাম অডিটোরিয়ামে আয়োজিত প্রতিনিধি সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভায় কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে আগত তরুণ আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও আহলে সুন্নাত মতাদর্শের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তরুণ ওলামাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি, দ্বীনি ও সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ আলেম-ওলামাদের মেধা, যোগ্যতা ও আন্তরিকতাকে দ্বীনি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে কাজে লাগানোর সুযোগ রয়েছে। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে তরুণ ওলামারা সমাজের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।
নবগঠিত ফোরামের নেতারা জানান, তরুণ আলেমদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দ্বীনি, সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করাই ফোরামের অন্যতম লক্ষ্য। পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লার বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তরুণ আলেমদের পর্যায়ক্রমে ফোরামের কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। তরুণ ওলামাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সাংগঠনিক সমন্বয় জোরদারে নিয়মিত সভা, আলোচনা ও বিভিন্ন কর্মসূচি আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
প্রতিনিধি সভায় বক্তারা তরুণ আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা দ্বীনি কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তরুণ আলেমদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
সভা শেষে নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানানো হয় এবং ফোরামের কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা