• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

রামগতির তাসনিম নুহা ১৮তম বিজেএসে সিভিল জজ

মোঃ শাকিল, রিপোর্টার,(চট্টগ্রাম বিভাগ):- / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শাকিল, রিপোর্টার,(চট্টগ্রাম বিভাগ):-

লক্ষ্মীপুরের রামগতির কৃতী সন্তান তাসনিম নুহা ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ (সহকারী জজ) হিসেবে সাময়িকভাবে মনোনীত হয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
তাসনিম নুহা রামগতির চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তিনি রামদয়াল সাবু পাটোয়ারী বাড়ির মোসলেহ উদ্দিন পাটোয়ারীর বড় মেয়ে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সারাদেশ থেকে মোট ২০০ জনকে সহকারী জজ পদে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের মাধ্যমে তাসনিম নুহা রামগতির শিক্ষাঙ্গন ও নিজ এলাকার জন্য নতুন গৌরব বয়ে এনেছেন। তাঁর এ অর্জনে স্বজন, সাবেক শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে তাসনিম নুহার এমন সাফল্য এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর এই অর্জন প্রমাণ করে, অধ্যবসায়, মেধা ও লক্ষ্যনিষ্ঠ প্রচেষ্টার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ পেশায় প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।
তাসনিম নুহার পরিবার তাঁর ভবিষ্যৎ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিচারিক দায়িত্ব পালনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা