মোঃ আবদুল আজিজ হাওলাদার শাহীন, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধানঃ-
মাদারীপুরের রাজৈর পৌরসভার টেকেরহাট এলাকায় অবস্থিত ২৩৪ বিঘার তাঁতবাড়ি মেগা প্রজেক্ট ও তাঁতবাড়ি রিসোর্ট ঘুরে দেখেছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ সংশ্লিষ্টরা। গত শুক্রবার হিজলবাড়ি, কদমবাড়ি ও টেকেরহাট এলাকায় ভ্রমণের অংশ হিসেবে তারা তাঁতবাড়ি রিসোর্টে সময় কাটান।
ভ্রমণে এমডি স্যারের সঙ্গে অংশগ্রহণ করেন আবদুল আজিজ হাওলাদার শাহীনসহ অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় তাঁতবাড়ি মেগা প্রজেক্টের বিস্তৃত এলাকা ও রিসোর্টের বিভিন্ন স্থান ঘুরে দেখেন তারা।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রিসোর্টের মনোরম পরিবেশ, সবুজের সমারোহ ও নিরিবিলি পরিবেশে সময় কাটিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন ভ্রমণকারীরা। পুরো পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর।
ভ্রমণে অংশ নেওয়া সদস্যরা জানান, কর্মব্যস্ততার বাইরে এমন মনোরম পরিবেশে একসঙ্গে কিছু সময় কাটানো অত্যন্ত আনন্দদায়ক। তাঁতবাড়ি মেগা প্রজেক্ট ও রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করেছে।