• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

ছাত্রসেনা কর্মী সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বিরের ইন্তেকালে ইসলামী ফ্রন্টের শোক

মোঃ শাকিল, রিপোর্টার,(চট্টগ্রাম বিভাগ):- / ৯৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শাকিল, রিপোর্টার,(চট্টগ্রাম বিভাগ):-

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সদস্য ও ফটিকছড়ি দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বির ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম. এ. মতিন ও মহাসচিব অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ।
২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার এক যৌথ শোকবার্তায় ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, সৈয়দ শেফায়াতুল ইসলাম সাব্বির বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জীবনের গুরুত্বপূর্ণ সময় তিনি সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ও সুন্নিয়তের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
নেতৃবৃন্দ বলেন, তাঁর ইন্তেকালে সংগঠন একজন নিবেদিত কর্মীকে হারিয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় তাঁরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ পাক যেন তাঁর জীবনের সকল নেক আমল ও সুন্নিয়তের খেদমত কবুল করেন, তাঁকে জান্নাতুল ফেরদাউসের আ‘লা মাকাম নসিব করেন, দারাজাত বুলন্দ করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের এ শোক সইবার তাওফিক দান করেন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা