• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান

ইসরাত জাহান তমা, বিশেষ প্রতিনিধি:- / ১২৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ইসরাত জাহান তমা, বিশেষ প্রতিনিধি:-

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (OPGA) প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় তাঁর নাম ও পদবি উল্লেখ রয়েছে।
বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তাঁর কার্যালয়ের নির্বাহী দপ্তরের অধীনে আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমান আইনি বিষয়গুলো দেখভাল করবেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন বাংলাদেশি। জাইমা রহমান ছাড়াও বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে কূটনীতিক আবদুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মোফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লা রয়েছেন।
জাইমা রহমান আইন ও রাজনীতি বিষয়ে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। তাঁর পেশাগত অভিজ্ঞতার মধ্যে যুক্তরাজ্যে আবাসন, কল্যাণ ও কর্মসংস্থান আইন, স্বাস্থ্য খাতে আইনি পরামর্শ এবং বাংলাদেশে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইনসংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে বলে জাতিসংঘের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তিনি বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ‘সুরভি’র বোর্ডে দায়িত্ব পালন করছেন। সুশাসন, অন্তর্ভুক্তিমূলক জননীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার, শিক্ষা, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক অন্তর্ভুক্তি তাঁর আগ্রহের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বিএসএস) জানিয়েছেন, জাইমা রহমানের ক্ষেত্রে জাতিসংঘের বিদ্যমান নিয়ম ও নিয়োগ-প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা