• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

চার প্রতিবন্ধী সন্তানসহ সমীর আলীর পরিবারের পাশে মানব কল্যাণ পরিষদ

মোঃ নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) :- / ১৩৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) :-

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর আলীর পরিবারের অসহায়ত্বের খবর সংবাদমাধ্যমে প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছে হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে পরিবারটির হাতে এক মাসের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
সমীর আলী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি আগের মতো কাজ করতে পারছেন না। এর মধ্যে পাঁচ সন্তানের চারজনই প্রতিবন্ধী হওয়ায় পরিবারটি চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।
সম্প্রতি সমীর আলীর পরিবারের অসহায়ত্বের বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা নজরে আসে হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদের সদস্যদের। এরপর সংগঠনটির পক্ষ থেকে পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। পরে সংগঠনের সদস্যরা সমীর আলীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মেহেদী হাসান মানিক, তৌহীদুজ্জামান রোকন, নুর আমিন রহমান, মাহমুদুল হাসান তারেক, শাহজাহান আলী, শামিমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদের সদস্যরা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী সমীর আলীর পরিবারের পাশে দাঁড়াতে পেরে তারা সন্তুষ্ট। ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
খাদ্যসামগ্রী পেয়ে সমীর আলীর পরিবারের সদস্যরা হাতীবান্ধা মানব কল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা