• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

সুবর্ণচরে মাদ্রাসাছাত্র আবির নিখোঁজ, সন্ধান চায় পরিবার

মোঃ রিয়াজ উদ্দিন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি: / ১৫৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:-

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা এলাকার বাসিন্দা ও দুলাল মিয়ার হাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র শরিফ উদ্দিন আবির নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে প্রতিদিনের মতো ব্যাগ নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শরিফ উদ্দিন আবির। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ শরিফ উদ্দিন আবিরের পিতার নাম মো. আশ্রাফ উদ্দিন এবং মাতার নাম নূর নাহার। তার ঠিকানা ২ নম্বর চরবাটা, খাসের হাট, সুবর্ণচর, নোয়াখালী। সে দুলাল মিয়ার হাট দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। এছাড়া সে বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন জুবায়েরের চাচাতো ভাই বলে পরিবার সূত্রে জানা গেছে।
আবিরের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে, কোথাও দেখে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: ০১৮৩৮৫৯৫৯৫৯ ০১৬১২৩৪৭২০০, ০১৮৭৯৭৭০০১১
নিখোঁজের তথ্য: নাম: শরিফ উদ্দিন আবির শ্রেণি: নবম প্রতিষ্ঠান: দুলাল মিয়ার হাট দাখিল মাদ্রাসা পিতা: মো. আশ্রাফ উদ্দিন মাতা: নূর নাহার ঠিকানা: ২ নম্বর চরবাটা, খাসের হাট, সুবর্ণচর, নোয়াখালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা