• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

নজরুল বর্ষ প্রতিযোগিতায় জামিয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামী গবেষক ও কলামিস্টঃ- / ১১০ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামী গবেষক ও কলামিস্টঃ-

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে আয়োজিত ‘নজরুল বর্ষ’ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাদ্রাসাটির ছয় শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতায় মোহাম্মদ কলিম উল্লাহ (কামিল) ফাজিল ও কামিল পর্যায়ের উপস্থিত বক্তব্যে প্রথম স্থান অর্জন করেন। মোহাম্মদ সাবেরুল হক সাবিত (আলিম দ্বিতীয় বর্ষ) আলিম পর্যায়ের উপস্থিত বক্তব্যে প্রথম স্থান লাভ করেন।
এ ছাড়া ইলমা হক (আলিম দ্বিতীয় বর্ষ) কবিতা আবৃত্তিতে প্রথম স্থান, সিদরাতুল আকসা (পঞ্চম শ্রেণি) হামদ ও নাত—‘গ্রুপ খ’তে প্রথম স্থান এবং সাদিয়া আক্তার (আলিম দ্বিতীয় বর্ষ) নাতে রাসুল (সা.) পরিবেশনায় প্রথম স্থান অর্জন করেন। আরিশা রহমান (পঞ্চম শ্রেণি) রচনা—‘গ্রুপ খ’তে তৃতীয় স্থান অর্জন করে।
মাদ্রাসার শিক্ষার্থীদের এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা মনে করছেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, সাংস্কৃতিক ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার ফলে এ অর্জন সম্ভব হয়েছে।
এদিকে বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য জামিয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তাদের মেধা ও প্রতিভার বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা