• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

হাতীবান্ধা সীমান্তে ৫১ বিজিবির অভিযান ১৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

মো. নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:- / ১১৮ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মো. নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ৫১ বিজিবি ব্যাটালিয়ন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫১ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার শরীফুল ইসলামের নেতৃত্বে ঠ্যাংঝাড়া বিওপি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ঠ্যাংঝাড়া সীমান্তের ৮০০ নম্বর মেইন পিলারের সাব-পিলার-৫ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম ঠ্যাংঝাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলযোগে দুই যুবক ওই এলাকায় আসেন। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঠ্যাংঝাড়া গ্রামের সুলতান আলীর ছেলে রাসেল মিয়া (২০) এবং শাহীন সরকারের ছেলে জেমস সরকার (১৯)। আটকের পর তাদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৫১ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা