• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

জামালপুর বাজারে রং মেশানো শিং মাছ বিক্রি, বিক্রেতার ৪ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ আরিফুর রহমান, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:- / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোহাম্মদ আরিফুর রহমান, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:-

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে কেমিক্যাল রং মেশানো শিং মাছ দেশি শিং মাছের কথা বলে বিক্রির অভিযোগে এক মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) জামালপুর বাজারে এ ঘটনা ঘটে। জরিমানাপ্রাপ্ত মাছ বিক্রেতার নাম সমর কুমার দাস। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সমর কুমার দাস জামালপুর বাজারে কেমিক্যাল রং মেশানো শিং মাছকে দেশি শিং মাছ হিসেবে বিক্রি করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে রং মেশানো মাছ বিক্রির ঘটনা ধরা পড়ে। এতে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান (ভূমি) মাছ বিক্রেতা সমর কুমার দাসকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয়রা বাজারে ভেজাল ও কেমিক্যাল মেশানো মাছ বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা