মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক প্রস্তুতিকে আরও সহজ ও সুসংগঠিত করতে নিয়মিত কোর্স কার্যক্রম পরিচালনা করছে পাই ম্যাথ ক্লাব। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনার্স তৃতীয় বর্ষের অধিকাংশ কোর্সের পাঠদান ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট কোর্সগুলোর সাজেশনও প্রস্তুত করা হয়েছে।
পাই ম্যাথ ক্লাবের কোর্স আপডেট অনুযায়ী, বিমূর্ত বীজগণিত, অন্তরক জ্যামিতি, নিউম্যারিক্যাল এনালাইসিস, বাস্তব বিশ্লেষণ, জটিল বিশ্লেষণ ও বলবিদ্যা—এই ছয়টি কোর্সের পাঠদান সম্পূর্ণ শেষ হয়েছে। এসব কোর্সের জন্য প্রস্তুত করা হয়েছে পরীক্ষাভিত্তিক সাজেশনও।
অন্যদিকে, লিনিয়ার প্রোগ্রামিং কোর্সের প্রায় ৯৫ শতাংশ পাঠদান সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এ কোর্সের বাকি অংশও সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
পাই ম্যাথ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সকল কোর্স ডিজিটাল বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। একই সঙ্গে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য উল্লিখিত কোর্সগুলোতে বর্তমানে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।
কোর্সগুলোর ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সুদীপ্ত দাশ। তার পরিচালনায় গণিত বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক সহায়তার লক্ষ্যে গড়ে উঠেছে পাই ম্যাথ ক্লাব। তিনি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কৃতি সন্তান। গণিত বিভাগের শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ভিত্তিক সহায়তা ও পরীক্ষার প্রস্তুতির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি লাভ করেছেন তিনি।
পাই ম্যাথ ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, ডিজিটাল বোর্ডনির্ভর পাঠদান, নিয়মিত কোর্স সম্পন্নকরণ এবং সাজেশনভিত্তিক প্রস্তুতির মাধ্যমে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতিতে আরও উপকৃত হবে।