মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে Easy Fast Courier Services Limited-এর নতুন শাখা। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার সৈয়দ মৌলভী বাজার এলাকায় এ শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
নতুন এ শাখা চালুর মধ্য দিয়ে রামগতির স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, অনলাইন উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য কুরিয়ার সেবা আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, রামগতিতে নতুন শাখা চালুর ফলে পার্সেল ও বিভিন্ন ধরনের পণ্য পরিবহনে স্থানীয়দের কুরিয়ার সেবা গ্রহণ আরও সহজ হবে। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী ও অনলাইনভিত্তিক উদ্যোক্তাদের পণ্য পরিবহন ও সরবরাহের ক্ষেত্রে এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।
Easy Fast Courier Services Limited-এর রামগতি শাখার পরিচালক আল আমিন খান সজিব।
শাখার ঠিকানা: আল-আমিন ট্রেডার্স, সৈয়দ মৌলভী বাজার, রামগতি, লক্ষ্মীপুর।