• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

অবৈধ ইটভাটা বন্ধে ব্যারিস্টার সালা উদ্দিন দোলনের মন্তব্য

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৭৩ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

রামগতি ও কমলনগর উপজেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার সালা উদ্দিন দোলন। শনিবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ইটভাটার কারণে দুই উপজেলার মানুষের স্বাস্থ্য, পরিবেশ ও সড়কব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত ইটবোঝাই ট্রাক চলাচলের কারণে স্থানীয় সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এতে রোগী ও গর্ভবতী নারীদের চিকিৎসার জন্য যাতায়াতেও দুর্ভোগ বাড়ছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া পদক্ষেপকে আশাব্যঞ্জক উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। সামাজিক আন্দোলনের মাধ্যমে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন।
ব্যারিস্টার সালা উদ্দিন দোলন আরও দাবি করেন, কয়েক বছর আগে ইটভাটা মালিকরা পরবর্তীতে ভাটা পরিচালনা না করার বিষয়ে লিখিত অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই অঙ্গীকার বাস্তবায়িত হয়নি বলে তিনি অভিযোগ করেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক সমর্থনে পুরোনো ইটভাটা চালুর পাশাপাশি নতুন ইটভাটাও তৈরি হচ্ছে।
ইটভাটার পরিবেশগত প্রভাবের কথা তুলে ধরে তিনি গর্ভবতী নারী, শিশু, অসুস্থ ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি উল্লেখ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনকারীদের হয়রানি বা অপপ্রচারের শিকার হওয়ার আশঙ্কার কথাও পোস্টে উল্লেখ করেন ব্যারিস্টার সালা উদ্দিন দোলন। তবে তিনি সবাইকে হতাশ না হয়ে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে জনস্বার্থে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, কিছু মানুষের অর্থনৈতিক স্বার্থ বা কর্মসংস্থানের বিষয় থাকলেও জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত নয়। এ ক্ষেত্রে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা