• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

বিসিক শিল্প এলাকায় ফকির অ্যাপারেলসের নির্বাচনে শাকিল, ক্যামেরা প্রতীকে মেম্বার প্রার্থী

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৬২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প এলাকায় অবস্থিত ফকীর অ্যাপারেলস লিমিটেডের ২০২৬ সালের ‘অংশগ্রহণকারী কমিটির নির্বাচন’ ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে। এ নির্বাচনে ২ নম্বর আসনে মেম্বার পদে প্রার্থী হয়েছেন মো. শাকিল (শাকিল ভাই)। তার নির্বাচনী প্রতীক ‘ক্যামেরা’।
নির্বাচনী প্রচারপত্রে প্রার্থী মো. শাকিল ভোটারদের আগামী ৬ তারিখ দিনব্যাপী অনুষ্ঠিতব্য নির্বাচনে ক্যামেরা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রচারপত্রে ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের মতামত প্রকাশের আহ্বান জানিয়ে বলা হয়েছে—‘বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি, আসুন ভোট কেন্দ্রে গিয়ে নিজের রায় প্রকাশ করি।’
প্রচারপত্রে ‘কর্ম পরিবেশ বন্ধন গড়ে তরুণ’—এমন একটি স্লোগানও উল্লেখ করা হয়েছে। নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও প্রার্থী মো. শাকিলকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
মো. শাকিল তার প্রার্থিতার বিষয়ে ভোটারদের দোয়া, ভোট ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। তিনি নির্বাচিত হলে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পাশাপাশি সহকর্মীদের স্বার্থ ও কর্মপরিবেশ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আগামী ৬ তারিখ দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ২ নম্বর আসনের মেম্বার পদে মো. শাকিল ‘ক্যামেরা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা