• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

বিশ্ব শিক্ষক দিবসে রামগতিতে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:- / ৬৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-

‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্লোগান ছিল—‘জ্ঞানের আলো ছড়ায় যিনি, শিক্ষক মোদের সেরা গুণী।’ শিক্ষার প্রসার, জ্ঞানচর্চা, নৈতিকতা বিকাশ এবং সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে শিক্ষকরা অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজকরা পৃথিবীর সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জানিয়েছেন।
কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষক পরিষদ, রামগতি, লক্ষ্মীপুর।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা