• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

হাটহাজারী অদুদিয়া মাদ্রাসায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন

মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামী গবেষক ও কলামিস্টঃ- / ১০৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামী গবেষক ও কলামিস্টঃ-

চট্টগ্রামের হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার ব্যবস্থাপনায় পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে আলোচনা সভা ও নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রভাষক মাওলানা মোহাম্মদ তাওহীদুল আলম রিয়াদ ও সহকারী মৌলভী মাওলানা মোহাম্মদ খুরশিদুল আলমের যৌথ সঞ্চালনায় এবং মাদ্রাসার অধ্যক্ষ হযরতুলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি জাকের আহমদ সিদ্দিকী, মুহাদ্দিস আল্লামা মুফতী ইব্রাহিম হানাফী, প্রভাষক মাওলানা মোহাম্মদ আবুল হাশেম এবং প্রস্তুতি কমিটির সদস্য সচিব সৈয়দ মুহাম্মাদ সেলিম উদ্দিন। এ সময় অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দও আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল বশর সিদ্দিকী, সাবেক প্রভাষক মাওলানা হাবিব আহমদ মুনিরী, সাবেক প্রভাষক মাওলানা ফারুক আহমেদ মুনিরী, সহকারী অধ্যাপক (বাংলা) খুরশিদ আলম, সহকারী অধ্যাপক (ইতিহাস) আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা শাব্বির আহমদ, সহকারী অধ্যাপক (ইংরেজি) হারুনুর রশিদ, আরবি প্রভাষক মাওলানা মকবুল আহমদ, সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) জামাল সাত্তার, সহকারী মৌলভী মাওলানা অহিদুল আলম, সহকারী মৌলভী মাওলানা এরফানুল করিম, সহকারী শিক্ষক (ইংরেজি) নেওয়াজ শরীফ, মাওলানা রবিউল হোসেইন, মাওলানা আতাউর রহমান, মাওলানা হারুনুর রশিদ, কারি আব্দুল হাই, সাবেক হেফজ শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ইয়াকুব হোসাইন আলকাদেরী, সাবেক হেফজ শিক্ষক হাফেজ মাওলানা নূর মোহাম্মদ আলকাদেরী, প্রস্তুতি কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ সরোয়ার উদ্দীন চৌধুরীসহ অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।

আলোচনা সভা শেষে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি, মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থী এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ ছাড়া অবসরজনিত, পদোন্নতি ও বদলিজনিত কারণে বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা