মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের স্লোগান ছিল—‘জ্ঞানের আলো ছড়ায় যিনি, শিক্ষক মোদের সেরা গুণী।’ শিক্ষার প্রসার, জ্ঞানচর্চা, নৈতিকতা বিকাশ এবং সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে শিক্ষকরা অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, দায়িত্ব ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজকরা পৃথিবীর সকল শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও সালাম জানিয়েছেন।
কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষক পরিষদ, রামগতি, লক্ষ্মীপুর।