• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

হাতীবান্ধায় নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশনের উদ্বোধন

মোঃ নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:- / ৫৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-

লালমনিরহাটের হাতীবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের নবযোগদানকৃত ৫৬ জন সহকারী শিক্ষকের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন (পরিচিতিমূলক প্রশিক্ষণ) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি) ভবনে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিউজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়েন্টেশনের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার।
প্রধান অতিথির বক্তব্যে রন্টি পোদ্দার বলেন, সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিয়েছে। নবনিযুক্ত শিক্ষকদের আচরণবিধি মেনে দায়িত্ব পালনের পাশাপাশি কোমলমতি শিশু শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিউজ্জামান বলেন, আচরণবিধিসহ আরোপিত সকল শর্ত মেনে অর্পিত দায়িত্ব ও কর্তব্য স্বচ্ছতার সঙ্গে সক্রিয়ভাবে পালন করতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড এবং প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূল ভিত্তি। তাই শিক্ষকদের বলা হয় ‘মানুষ গড়ার কারিগর’। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি নবনিযুক্ত শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা যোগেন্দ্র নাথ সেন ও হরে কৃষ্ণ রায়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আমিনুর রহমান, প্রধান শিক্ষক এরশাদ হুসাইন, লেনিনসহ নবযোগদানকৃত সহকারী শিক্ষকরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফ বিল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা