• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত পুলিশ কেজি স্কুলের শিক্ষক আবদুল হাসিব ফাহাদ

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:- / ৬০ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়েছেন নোয়াখালীর মাইজদীতে অবস্থিত পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবদুল হাসিব ফাহাদ। সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ‘বি’ শাখার শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে উপহার দিয়ে দিবসটি বিশেষভাবে উদযাপন করে।
শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া উপহারকে নিজের জীবনের অন্যতম মূল্যবান প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন শিক্ষক আবদুল হাসিব ফাহাদ। এ সময় তিনি বলেন, “শিক্ষক দিবসে পাওয়া সবচেয়ে দামী উপহার—আমার ছোট্ট শিক্ষার্থীদের ভালোবাসা। এই উপহারের সঙ্গে জড়িয়ে থাকা তাদের ভালোবাসা, শ্রদ্ধা আর নিষ্পাপ অনুভূতিগুলো আমার কাছে অমূল্য।”
তিনি আরও বলেন, “আজকের এই দিনটা মনে রাখার মতো করে দেওয়ার জন্য আমার Class 5.B-এর ছোট্ট সোনামণিদের প্রতি অনেক ভালোবাসা। ফুলের মতোই সুন্দর হোক তোমাদের প্রত্যেকের ভবিষ্যৎ—এটাই মন থেকে দোয়া করি তোমাদের জন্য।”
শিক্ষার্থীদের উদ্দেশে আবেগঘন বার্তায় তিনি বলেন, “Thank you, my dear students. You made my Teacher’s Day special.”
এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ বি এম আবদুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ফাতেমা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক পারভীন আক্তার।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক আবদুল হাসিব ফাহাদসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শিক্ষার্থীদের এমন ভালোবাসা ও শ্রদ্ধায় শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্কের এক সুন্দর দৃষ্টান্ত ফুটে ওঠে। বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও বন্ধনের কথাই স্মরণ করিয়ে দেয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা