মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জামাল উদ্দীন।
নতুন দায়িত্ব পাওয়ায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে তার নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উল্লেখ্য, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণ ও পুলিশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। লক্ষ্মীপুর জেলা পুলিশও সম্প্রতি কমিউনিটি পুলিশের সহযোগিতায় বিভিন্ন জনসচেতনতামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।
রামগতি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবে মোহাম্মদ জামাল উদ্দীনের দায়িত্ব গ্রহণের বিষয়টি স্থানীয়ভাবে ইতোমধ্যে আলোচনায় এসেছে।