মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতির ঐতিহ্যবাহী চর আলেকজান্ডার কামিল মাদ্রাসায় ‘আলিম প্রথম বর্ষ (২০২৬ শিক্ষাবর্ষ)’-এর শিক্ষার্থীদের ছবক ও দোয়া অনুষ্ঠান আনন্দঘন ও শুভ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
আজকের আয়োজনে উপস্থিত রয়েছেন মাদ্রাসার শ্রদ্ধেয় প্রিন্সিপাল মাওলানা মো. তৈয়ব আলী, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং আলিম প্রথম বর্ষের প্রাণোচ্ছ্বল শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নতুন শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষে পদার্পণ করা শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানানো হয়। পাশাপাশি তাদের দ্বীনি ও দুনিয়াবি জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞান অর্জনের এই নতুন ধাপে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাতে আল্লাহ তাআলার কাছে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথ সহজ করা, দ্বীনি ও দুনিয়াবি জ্ঞানে সমৃদ্ধ করা এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার তৌফিক কামনা করা হয়।