• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

ফতুল্লা বিসিকে ফকীর অ্যাপারেলসের নির্বাচন: ‘ক্যামেরা’ প্রতীকে শাকিল জয়ী

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদক:- / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্প এলাকায় অবস্থিত ফকীর অ্যাপারেলস লিমিটেডের ২০২৬ সালের ‘অংশগ্রহণকারী কমিটির নির্বাচন’ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২ নম্বর আসনের মেম্বার পদে ‘ক্যামেরা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মো. শাকিল (শাকিল ভাই) বিজয়ী হয়েছেন। তিনি আগামী দুই বছরের জন্য মেম্বার হিসেবে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনকে ঘিরে প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের বিভিন্ন পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নির্বাচনী প্রচারণায় মো. শাকিল ভোটারদের ‘ক্যামেরা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তার প্রচারপত্রে ভোটারদের উদ্দেশে বলা হয়—‘বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি, আসুন ভোটকেন্দ্রে গিয়ে নিজের রায় প্রকাশ করি।’ পাশাপাশি ‘কর্ম পরিবেশ বন্ধন গড়ে তরুণ’—স্লোগানটিও প্রচারণায় গুরুত্ব পায়।
নির্বাচনে বিজয়ের পর মো. শাকিল তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় ভোটার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি আগামী দুই বছরের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সহকর্মীদের স্বার্থ, পারস্পরিক সহযোগিতা এবং সুন্দর কর্মপরিবেশ তৈরিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচনকে কেন্দ্র করে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যেও মো. শাকিলের বিজয় নিয়ে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা