মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুরে অবস্থিত হযরত সৈয়দ তৈয়ব শাহ (রহ.)-এর মাজার শরিফ স্থানীয়ভাবে ‘সাদেকপুর দরগাহ শরিফ’ নামে পরিচিত। আধ্যাত্মিক ঐতিহ্য ও ধর্মীয় অনুভূতির সঙ্গে সম্পৃক্ত এই মাজারটি সাদেকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত।
সাদেকপুরের এই মাজার শরিফ স্থানীয়ভাবে পরিচিত একটি ধর্মীয় স্থান। এর অবস্থান ও যাতায়াতের তথ্য সাদেকপুর ইউনিয়ন পরিষদের সরকারি ওয়েবসাইটেও উল্লেখ রয়েছে। ভৈরবের দুর্জয় মোড় থেকে মাজারটিতে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন মোটরযানের ব্যবস্থা রয়েছে।
মাজার শরিফের ঠিকানা: মাজার ঘাট, সাদেকপুর, ভৈরব, কিশোরগঞ্জ, বাংলাদেশ।