মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আল- কাদেরী, ইসলামী গবেষক ও কলামিস্টঃ-
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাধীন জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল (এম.এ) মাদ্রাসার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বার্ষিক সভা-২০২৬ উপলক্ষে মাদ্রাসার সভাপতি ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাঠান মোঃ সাইদুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন মাদ্রাসার অধ্যক্ষ ও বার্ষিক সভার আহ্বায়ক হযরতুলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন আলকাদেরী।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান মাদ্রাসার ধর্মীয় ও শিক্ষামূলক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। মাদ্রাসাটির নিজস্ব ওয়েবসাইটেও ২০২৬ সালের ঈদে মিলাদুন্নবী ও বার্ষিক সভা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি এবং অতিথিদের সম্মাননা প্রদানের তথ্য প্রকাশ করা হয়েছে