মোঃ রিয়াজ উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ-
মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ হয়ে গরিব, অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি-২০২৬ গ্রহণ করেছে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন। সাংবাদিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর S-14517-এর এ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সহযোগিতা করছে সাবিনা আলম কনস্ট্রাকশন, দৈনিক পাঞ্জেরী, দৈনিক ফলাফল, দৈনিক ভোরের চেতনা, দৈনিক বাংলার দূত, দৈনিক নবজীবন, ডেইলি প্রেজেন্ট টাইমস্ ও আল হেরা ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড।
ফাউন্ডেশনটির এ উদ্যোগ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হতে পারে।