মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চৌধুরী বাজারে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের শাখা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। এ শাখার মাধ্যমে মাইজভাণ্ডারী তরিকার ধর্মীয় কার্যক্রম, আধ্যাত্মিক চর্চা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
চৌধুরী বাজার শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আলমগীর এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে রয়েছেন মো. হান্নান। এ ছাড়া শাখার সদস্য হিসেবে রয়েছেন নোমান, মিলাদ, ফারুক ব্যাপারী ও মো. হেলাল।
এদিকে, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে ভক্ত-অনুরাগীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের ঘোষণায় বলা হয়েছে, হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র ও বেলায়তের উত্তরাধিকারী শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর বার্ষিক ওরশ শরিফ ফটিকছড়ির মাইজভাণ্ডার শরিফের গাউসিয়া হক মঞ্জিলে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। ঘোষণায় ২৬ আশ্বিন, ১১ অক্টোবরকে ওরশের প্রধান দিবস হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওরশ উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রচারিত বাণীতে বলা হয়েছে, “হালাল খাও, নামাজ পড়, আল্লাহ আল্লাহ জিকির কর, সব সমস্যা মিটে যাবে”—বাণী: শাহানশাহ্ হক ভাণ্ডারী (ক.)।
ওরশ শরিফের দাওয়াত প্রদান করেছেন গাউসিয়া হক মঞ্জিল, মাইজভাণ্ডার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। প্রচারে রয়েছে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, চৌধুরী বাজার শাখা।
ওরশ-সংক্রান্ত যোগাযোগের জন্য নোমান (০১৮৬২৭০১৫৮৯) ও আলমগীরের (০১৮৭০০৮৭৯৪৩) নম্বর দেওয়া হয়েছে।