• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

তিন বছর বয়সেই পবিত্র কুরআনের হাফেজ, বিস্ময় বালক আবদুর রহমান

আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ- / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক নিউজ ডেস্কঃ

আলজেরিয়ার তিন বছর বয়সী শিশু আবদুর রহমান ফারিহকে ঘিরে মুসলিম সমাজে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে, কোনো মাদরাসা বা মসজিদে আনুষ্ঠানিকভাবে না গিয়েই মাত্র এক বছরের মধ্যে সে পবিত্র কুরআনের সম্পূর্ণ অংশ মুখস্থ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, দুই বছর বয়স থেকেই আবদুর রহমানের কুরআন মুখস্থ করার যাত্রা শুরু হয়। ছোট্ট শিশুটির মুখে পবিত্র কুরআনের আয়াত শুনে বিস্মিত হয়ে যান তার মা-বাবা। তার স্মৃতিশক্তি ও সাবলীল তিলাওয়াতের বিষয়টি পরিবারের সদস্যদের পাশাপাশি অন্যদেরও দৃষ্টি আকর্ষণ করে।
জানা যায়, গর্ভাবস্থায় আবদুর রহমানের মা নিয়মিত পবিত্র কুরআন তিলাওয়াত করতেন এবং শুনতেন। সন্তান জন্মের পরও তাকে নিয়মিত কুরআনের তিলাওয়াত শোনাতেন। বলা হয়, শৈশবের প্রথম দিকে তার শোনা তিলাওয়াতগুলোর মধ্যে সূরা আল-কাহফ অন্যতম ছিল।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, আবদুর রহমান তখনো পড়তে বা লিখতে শেখেনি। পরিবারের দাবি অনুযায়ী, ঘরে ও টেলিভিশনে কুরআন তিলাওয়াত শুনেই সে আয়াতগুলো মুখস্থ করতে শুরু করে। তার তিলাওয়াতের ধরনও শ্রোতাদের মুগ্ধ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাত্র তিন বছর বয়সে শিশুটির এমন অর্জনের খবর আলজেরিয়াসহ বিভিন্ন মুসলিম সমাজে আগ্রহের সৃষ্টি করেছে। পবিত্র কুরআনের প্রতি ভালোবাসা, পারিবারিক পরিবেশ এবং ছোটবেলা থেকে ধর্মীয় তিলাওয়াত শোনার গুরুত্ব নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা