মোঃ মনজুর হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
নোয়াখালীতে আগামী ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, দারুস সালাম কমপ্লেক্সের উদ্যোগে বিশাল তালিমের মাহফিল অনুষ্ঠিত হবে।
নোয়াখালী সদর উপজেলার কারামত নগরস্থ দারুস সালাম শরীফ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পীরে কামেল শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের সাহেব পীর সাহেব, দারুস সালাম শরীফ, নোয়াখালী।
আয়োজকদের পক্ষ থেকে মাহফিলের সফলতা কামনায় সকল ধর্মপ্রাণ মুসলমানের দোয়া ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে।
তারিখ: ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
স্থান: দারুস সালাম শরীফ, কারামত নগর, নোয়াখালী সদর।