• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে রেড অ্যালার্ট জারি, ঘন কুয়াশায় কমতে পারে দৃশ্যমানতা ইসরায়েলের নির্বাচনে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট, ঝুলন্ত সংসদের আভাস নেতানিয়াহুর পরাজয় ঘোষণা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর নেতানিয়াহু জোট এগিয়ে থাকলেও সরকার গঠনে চরম অনিশ্চয়তা অন্ধ্র-ওড়িশায় আছড়ে পড়লো ‘অর্ণব’, সরিয়ে নেওয়া হলো প্রায় দুই লাখ মানুষ মিরপুর-১-এ ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান চলছে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচনে আগ্রহী জাপান হাতীবান্ধা থেকে দৈনিক সংবাদ উন্মোচনের লালমনিরহাট জেলা প্রতিনিধি হলেন মোঃ নাজমুল হুদা ইয়েমেনের হুথিদের হামলা বন্ধে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব! ২৮ অক্টোবরের রাশিফল: কোন রাশির ভাগ্যে কী আছে?

রামগতিতে চরপোড়াগাছা দারুস সালাম মাদরাসার ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু, আজ দ্বিতীয় দিন

দৈনিক সংবাদ উন্মোচন, নিউজ ডেস্কঃ- / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

দৈনিক সংবাদ উন্মোচন, নিউজ ডেস্কঃ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা দারুস সালাম নূরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান ও ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) প্রথম দিনের আয়োজন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দ্বিতীয় দিনের মাহফিল অনুষ্ঠিত হবে।
উপজেলার চরপোড়াগাছা এলাকার বান্দের হাট বাজারের উত্তর পাশে হাফেজ মাওলানা শহীদ (রহ.)-এর বাড়ির দরজায় অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের খুলনা বিভাগের সাংস্কৃতিক সম্পাদক হযরত মাওলানা কবির বিন সামাদের উপস্থিত থাকার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে তিনি অংশ নিতে পারছেন না বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মাহফিলে আলোচক হিসেবে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি আফজাল হুসাইন হাবীবী, ভোলার বোরহানউদ্দিনের আল-কারীমিয়া ক্বিরাতুল কুরআন কওমি মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শুয়াইব মাহমুদ রহমানী এবং রাস্তারহাট ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক ও রাস্তারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা আতাউর রহমান। এ ছাড়া রামগতির বিভিন্ন মসজিদ ও মাদরাসার আলেম-ওলামারা মাহফিলে অংশ নিচ্ছেন।
প্রথম দিনের মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ উল্যাহ সওদাগর। দ্বিতীয় দিনের মাহফিলে সভাপতিত্ব করবেন মাদরাসার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাস্টার আব্দুল কাদের।
আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মহিলাদের জন্য পৃথক মাহফিলের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিনের কর্মসূচিতে আলেম-ওলামাদের নসিহত ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে।
মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানের সব বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। মাহফিল উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মাদরাসার এন্তেজামিয়া কমিটি। কমিটির পক্ষে দায়িত্ব পালন করছেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ আব্দুজ জাহের।
যোগাযোগ: ০১৮২৪-৫০৮৭৫৮, ০১৭১৯-৩৭১২৬২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা