• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে সরানোর পরিকল্পনা নেতানিয়াহু বিরোধীদের ‘গত ১৬ বছরে মিরপুরের এই রাস্তা এমন ফাঁকা দেখি নাই’ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ আজ বিশ্ব শহর দিবস আজ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮, সূর্যোদয়: ৬:০০ সূর্যাস্ত : ৫:২০ হেমন্ত কাল হাতীবান্ধায় কাজে যেতে না পারায় গৃহকর্মীর বসতঘর ভাঙচুরের অভিযোগ পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একসঙ্গে ৬ জনের মৃ’ত্যু রামগতির সৈয়দ মৌলভী বাজারে মদিনাতুল দাওয়াখানায় হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিচ্ছেন ডা. শানজাহার হোসেন রামগতিতে রিয়াজ ক্লথ স্টোরে সুলভ মূল্যে মিলছে নারী-পুরুষের বিভিন্ন পোশাক ও কাপড় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে সাগর-নদীতে ফিরছেন জেলেরা

ঢাকায় খতমে জালালী শরীফে প্রায় ৭০০ আলেম-উলামার অংশগ্রহণ

মুহাম্মদ আবদুল হাকিম, ঢাকা ব্যুরো প্রধান: / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মুহাম্মদ আবদুল হাকিম, ঢাকা ব্যুরো প্রধান:

দেশ ও জাতির কল্যাণ, প্রাকৃতিক দুর্যোগ ও রোগব্যাধি থেকে মুক্তি, ঋণগ্রস্তদের ঋণমুক্তি এবং অসুস্থ ও বিপদগ্রস্তদের সুস্থতা কামনায় রাজধানীর মোহাম্মদপুরে পবিত্র খতমে জালালী শরীফ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৭০০ আলেম-উলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ও পীর-মাশায়েখ অংশগ্রহণ করেন।


গত ২১ অক্টোবর সকাল ৮টায় রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান সরকারি কলেজ প্রাঙ্গণে দারুল ঈমান গাউছুল আজম চিশতিয়া মাদ্রাসার উদ্যোগে এ আয়োজন করা হয়। খতম শুরু করার আগে উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করেন আয়োজনের আহ্বায়ক মাওলানা কামরুল আহসান।
অনুষ্ঠানে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, প্রাকৃতিক দুর্যোগ, বালা-মুসিবত ও বিভিন্ন রোগব্যাধি থেকে পরিত্রাণ, ব্যবসা-বাণিজ্যের উন্নতি এবং ঋণগ্রস্তদের ঋণমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি মরহুম ও মরহুমা পিতা-মাতা এবং আত্মীয়স্বজনের রুহের মাগফিরাত ও অসুস্থ- বিপদগ্রস্তদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।
আয়োজনের অংশ হিসেবে খতমে কোরআন, খতমে ইউনুস, খতমে তাহলিল, খতমে শেফা ও খতমে খাজেগান সম্পন্ন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন পর্যায়ের আলেম ও আধ্যাত্মিক সাধকেরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগবাজার দরবার শরীফের পীর আব্দুর রহমান আল কাদেরী, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জসিম উদ্দিন আজহারী, উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষক মোহাম্মদ সালমান রেজা এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা কামরুল আহসান আল কাদেরী বলেন, সবার আন্তরিকতা ও সহযোগিতায় আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এ আয়োজন সফল করতে সহযোগিতাকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি ভবিষ্যতেও বৃহৎ পরিসরে দ্বীনি ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আখেরি মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আব্দুর রহমান আল কাদেরী (মা.জি.আ.)। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মানুষের সার্বিক কল্যাণের পাশাপাশি অসুস্থ ও বিপদগ্রস্তদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা